শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার
অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ

অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ

লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে ৭০বস্তা সার জব্দ, ২জন ডিলারকে ৭০হাজার টাকা জরিমানা এবং ১জন ব্যক্তিকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪মিনিটে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসনের মিডিয়া সেলের প্রেসনোটে বলা হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম। অভিযানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সালাম নিরব উপস্থিত ছিলেন।

​অভিযানকালে পূর্ব দৈলজোড় এলাকার একটি মুদি দোকান থেকে ৫১টি বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং পাচারে জড়িত কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলালকে ধানক্ষেত থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার তথ্যের ভিত্তিতে ‘শফিকুল আলম ট্রেডার্স’ ডিলার পয়েন্টে অনিয়ম পাওয়ায় ২০হাজার টাকা জরিমানা করা হয়।
​অন্যদিকে, টিপার বাজার এলাকায় ভ্যানগাড়িতে পাচারকালে ১৯টি বস্তা ডিএপি সার আটক করা হয়। ভ্যানচালকের তথ্যের ভিত্তিতে ‘মনি ট্রেডার্স’ নামক ডিলার পয়েন্টে সারের অবৈধ বিক্রয়ের সত্যতা পেয়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানে মোট ৭০টি বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। আটককৃত সারের উৎস সম্পর্কিত এক পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে নিয়মিত মামলা দায়েরের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone