শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন

লালমনিরহাটের আদিতমারীতে শারদীয় দুর্গাপূজা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কঠোর ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পূজা মণ্ডপগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

​প্রশাসন সূত্র জানায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আদিতমারী উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে মাঠে নেমেছে। আদিতমারী উপজেলার প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের পাশাপাশি কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

​নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশের টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।

​আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সবকটি পূজা মণ্ডপে নিয়মিত তদারকি চালানো হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য যে, এবারে ‎দূর্গাপূর ইউনিয়নে ১০টি, ভেলাবাড়ী ইউনিয়নে ১৪টি, কমলাবাড়ী ইউনিয়নে ১৬টি, সারপুকুর ইউনিয়নে ২৪টি, সাপ্টিবাড়ী ইউনিয়নে ৫টি, ভাদাই ইউনিয়নে ৩১টি, পলাশী ইউনিয়নে ১১টি, মহিষখোচা ইউনিয়নে ৫টিসহ আদিতমারী উপজেলায় মোট ১শত ১৭টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone