শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষার মানোন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নতি আনা সম্ভব হবে।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় লালমনিরহাটের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার সকল মাধ্যমিক (মাদ্রাসা, কারিগরি) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীনসহ লালমনিরহাট সদর উপজেলার সকল মাধ্যমিক (মাদ্রাসা, কারিগরি) ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
‎​
‎​শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা প্রশাসনিক ত্রুটি সহ্য করা হবে না। সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

‎শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
‎​
‎​মন্ত্রী বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎​
‎শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী বলেন, মাদক মুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় শিক্ষা প্রশাসনের পাশে রয়েছে। তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে শিক্ষার মানোন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।

‎শেষে উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার মানোন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone