শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে

তেজপাতা একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশের রান্না ঘরে বা রেস্টুরেন্টে তেজপাতা ছাড়া রান্না হয় না। তরকারি ছাড়াও বিভিন্ন মিষ্টান্ন তৈরিতেও তেজপাতা ব্যবহৃত হয়ে থাকে। তেজপাতার অনেক ঔষুধি গুণও রয়েছে। বাংলাদেশের অনেক জেলায় তেজপাতার গাছ দেখা গেলেও বাণিজ্যিক ভাবে এর চাষ কম দেখা যায়। লালমনিরহাট জেলায় বাণিজ্যিক ভাবে তেজপাতার আবাদ হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় প্রায় প্রতিটি বাড়িতে আবাদ হচ্ছে। একটি গাছ থেকে বছরে দুই বার পাতা তোলা যায়।

‎জানা যায়, প্রথমে জমি প্রস্তুত করে তেজপাতার চারা রোপন করতে হয়। এরপর জমিতে প্রতি বছর সেচ দিতে হয়। বছরে দুই বার সার দিতে হয়। অন্য ফসলের তুলনায় তেজপাতা চাষে খরচ কম।

‎ফুলগাছ গ্রামের তেজপাতা চাষী মোঃ নুর আমীন বলেন, তেজপাতা চাষে তেমন খরচ হয় না। চারা লাগানো আর একটু পরিস্কার-পরিচ্ছন্ন রাখলেই চলে। রোগ বালাই বলতে তেমন কিছুই নেই। তবে বসন্তের সময় একটু পোকা লাগে। সেই সময় একটি ঔষধ স্প্রে করতে হয়।

‎কোদালখাতা গ্রামের তেজপাতা চাষী মোঃ আফসার আলী বলেন, তেজপাতা সাথী ফসল হিসেবে চাষ করা যায়। এতে এক সাথে দুই ধরনের ফসল পাওয়া যায়।

‎উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, আমরা তেজপাতা গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করছি। চাষিরা বাণিজ্যিকভাবে তেজপাতা চাষে এগিয়ে এসেছেন। এ প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে কৃষকরা লাভবান হবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone