শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরলখা উচ্চ বিদ্যালয়ে হামলা; প্রধান শিক্ষকসহ ১৩ শিক্ষার্থী আহত কাজুবাদাম নিয়ে প্রশ্ন, নথিতে ৫টন স্থানীয়দের দাবি ১২টন জ্বালানী তেল এবং গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সরকারি কবুলত জমি নিয়ে বিরোধ; ১২শতাংশ দখলের চেষ্টার অভিযোগ ৪র্থ জেলা স্কাউট সমাবেশ এর মহাতাঁবু জলসা অনুষ্ঠিত বিপন্ন সপ্তপর্ণী ছাইত্তান ফুলের ঘ্রাণে মুখরিত লালমনিরহাট শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় প্রসাধনীসহ ২জন গ্রেফতার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু
নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত

নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে আলোচনা সভা ও সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ আলোচনা সভা ও সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা বক্তব্য রাখেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম হেড কাজী মর্শেদ আলোম, ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র নির্বাহী পরিচালক ভূবন চন্দ্র রায়, মনিটরিং এবং ইভালুয়েশন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদসহ স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর আওতায় নারী কৃষক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ ও পানি উত্তোলন পদ্ধতির ব্যবহার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone