শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৪হাজার ৯শত টাকার ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটর সাইকেল এবং গাঁজা জব্দ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত অবৈধভাবে সার বিক্রির দায়ে ২জনকে জরিমানা ও সার জব্দ চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিলুপ্তির পথে তালগাছ ১৭বছরে কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

লালমনিরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম এ হালিমের স্মরণে এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে এম এ হালিম স্মৃতি সংঘের উদ্যোগে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট ​পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব হাসান আলী। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, লালমনিরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. আঞ্জুমান আরা শাপলা, এম এ হালিম স্মৃতি সংঘের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মায়ের দোয়া জুয়েলারী কারখানা ও ইসলামপুর স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone