শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৪হাজার ৯শত টাকার ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটর সাইকেল এবং গাঁজা জব্দ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত অবৈধভাবে সার বিক্রির দায়ে ২জনকে জরিমানা ও সার জব্দ চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিলুপ্তির পথে তালগাছ ১৭বছরে কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, তুলতি আরতি, শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি উৎসব অঙ্গণে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ লালমনিরহাটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ লালমনিরহাটের আহবায়ক শিবেন্দ্র নাথ রায় শিবু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রীশ্রী রাধা গিরিধারী (ইসকন) মন্দিরের অধ্যক্ষ শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি দুলাল কর্মকার, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি অ্যাড. চিত্তরঞ্জন রায় মন্টু, সুবল চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি গুরুচরণ রায়। এ সময় সনাতনী সকল সংগঠন সম্মিলিতভাবে লালমনিরহাট জেলার সদর উপজেলার প্রতিটি মঠ-মন্দির ও আশ্রমের সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ জুড়ে আনন্দ উৎসবের অংশ হিসেবে লালমনিরহাটে স্থানীয় মঠ-মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিন ব্যাপি গীতা পাঠ, ভক্তি গান ও নৃত্য প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে দুপুর ২টা ৩১মিনিটে লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি উৎসব অঙ্গণে থেকে একটি জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone