লালমনিরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম এ হালিমের স্মরণে এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে এম এ হালিম স্মৃতি সংঘের উদ্যোগে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব হাসান আলী। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, লালমনিরহাট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. আঞ্জুমান আরা শাপলা, এম এ হালিম স্মৃতি সংঘের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মায়ের দোয়া জুয়েলারী কারখানা ও ইসলামপুর স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.