শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
১৭বছরে কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

১৭বছরে কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, গত ১৭বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। পরিকল্পনার অভাবে দেশের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র এখন বসে গেছে। এসব কেন্দ্রে প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও রাখা হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির আহবায়ক মোঃ আফজাল হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, কিছুদিন আগে দেশে তেলের কোনো সংকট ছিল না। কিন্তু একটি দল বিভিন্ন ফিলিং স্টেশনে মানুষের ভিড় তৈরি করেছিল। আমরা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ৩দিনের মধ্যে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭বছর কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে। সমস্ত বিদ্যুৎ প্লান্ট এখন বসে গেছে। সেখানে গ্যাসের ব্যবস্থা রাখা হয়নি। দেশে কোনো সারের সংকট নেই বলেও দাবি করেন তিনি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মন্ত্রীর নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেলে লালমনিরহাট রেলওয়ে শ্রমিকদল কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে বিকেল ৪টার দিকে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone