শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৮৪হাজার ৯শত টাকার ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটর সাইকেল এবং গাঁজা জব্দ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত অবৈধভাবে সার বিক্রির দায়ে ২জনকে জরিমানা ও সার জব্দ চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিলুপ্তির পথে তালগাছ ১৭বছরে কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল

শিবেরকুটি গ্রামের মমিন উদ্দিন-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবেরকুটি গ্রামের বাসিন্দা মমিন উদ্দিন (৬৮) শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫মিনিটে অসুস্থ জনিত কারণে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‎বাদ জুম্মা লালমনিরহাটের শিবেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন শিবেরকুটি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মাহাতাব আলী, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মোশাররফ হোসেন মুকুল, মরহুমের ভাতিজা মোঃ তারিকুল ইসলাম, পুত্র মোঃ বেলাল হোসেন প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎জানাযা নামাজ শেষে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামের পারিবারিক করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

‎মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির মরহুম মমিন উদ্দিন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone