শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার, চেক ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার, চেক ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড লালমনিরহাটের উপ-পরিচালক একেএম শামীম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ শরীফুল ইসলাম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ বিভাগের বিজয়ী ৬জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পাশাপাশি পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য বসিরটারী মহিলা পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা মোছাঃ রাশেদা খাতুন এবং মোগলহাট শস্য উৎপাদন দলের উদ্যোক্তা মোঃ আশাদুজ্জামানকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে পুরস্কৃত করা হয়।

গ্রামীণ জনপদের নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানে ৩জন নারী উদ্যোক্তার মাঝে বিআরডিবি-এর পক্ষ থেকে সর্বমোট ৪লক্ষ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। তারা হলেন- মোছাঃ আলফাতুন নাহার খাতুনকে ১লক্ষ ২৫হাজার টাকা, মোছাঃ মমিনা বেগম রেনুকে ১লক্ষ ২৫হাজার টাকা এবং মোছাঃ সাবিনা ইয়াসমিনকে ১লক্ষ ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।

পরে সকল অংশগ্রহণকারী ও উপকারভোগীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

এর আগে লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone