শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল
মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১

মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১

লালমনিরহাটে পুলিশের উপর মাদককারবারীদের হামলা ও আটক মাদককারবারীকে হ্যান্ডকাফসহ ছিনতাইয়ের ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কর্মকর্তাকে লালমনিরহাট পুলিশ লাইন্স এ প্রত্যাহার করা হয়েছে।

‎শুক্রবার (১৫ মে) লালমনিরহাট পুলিশ লাইন্সে এ প্রত্যাহার করা হয়।

‎শুক্রবার (১৫ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী এলাকা থেকে থানা পুলিশ এজাহার নামীয় আসামি ফকির উদ্দিনের ছেলে মোঃ রাসেল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। অপর একটি মাদক মামলায় আদালত কর্তৃক তিনি ৪বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিলেন।

‎লালমনিরহাট পুলিশ লাইন্সে প্রত্যাহার করা দুই এএসআই হলেন- মোঃ আইয়ুব আলী ও মোঃ রফিকুল ইসলাম।

‎পুলিশের হাতে গ্রেফতার মোঃ রাসেল ইসলাম (৩২) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী এলাকার ফকির উদ্দিনের ছেলে। মাদকের অপর এক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তিনি ৪বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিলেন।

‎হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ রমজান আলী দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় দুই নম্বর আসামি ফকির উদ্দিনের ছেলে মোঃ রাসেল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে কেন দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, তা তিনি জানাতে রাজি হননি।

‎প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা কী অপরাধ করেছি যে, প্রত্যাহার করা হয়েছে। এতে বরং মাদককারবারীরা আরও বেশি বেপরোয়া হতে উৎসাহিত হবে।

‎দুই পুলিশ কর্মকর্তার উপর হামলা ও হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোঃ এরশাদুল হক বলেন, এজাহার নামীয় আসামি মোঃ রাসেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালত কর্তৃক অপর একটি মাদক মামলায় তিনি ৪বছর সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ছিলেন। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

‎লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, পুলিশের উপর হামলা ও হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই করার সঙ্গে জড়িত এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে এজাহার নামীয় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎তিনি আরও বলেন, এএসআই আইয়ুব আলী ও রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে কি না, বিষয়টি অফিসিয়ালি আমার নলেজে নেই। আমি হাতীবান্ধায় অফিসে ফেরার পর বিস্তারিত বলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone