শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর কনফারেন্স রুমে লালমনিরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নে সম্পর্কে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম। বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান প্রমুখ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, একুশে টেলিভিশন প্রতিনিধি গোকুল রায় প্রমুখ। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সিফাত জাহান, ​লালমনিরহাট সিভিল সার্জন অফিসের এমও ডা. কামরুল হাসান প্রিন্স, লালমনিরহাট ​জেলা তথ্য অফিসার সৌমিক রায়সহ লালমনিরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম সাংবাদিক সম্মেলনে জানান, আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এ টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১লক্ষ ৪৫হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

লালমনিরহাট ‎জেলা সদর হাসপাতালসহ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ও ১হাজার ১শত ১১টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে।

‎লালমনিরহাট সিভিল সার্জনের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩৬জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬জনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ৫জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৬জনের শরীরে হামের উপস্থিতি (পজেটিভ) নিশ্চিত হওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

লালমনিরহাট ‎সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone