লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায়, মিলাদ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন। বক্তব্য রাখেন প্রকৌশলী ইনসাফুল হক প্রমুখ। এ সময় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।