শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার সদর উপজেলায় ভলিবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৫) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিটে লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়, লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বকুল। বক্তব্য রাখেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার প্রমুখ। এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক, ক্রীড়া শিক্ষক, কোচ, ম্যানেজার, অভিভাবক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

বক্তৃতা পরবর্তীতে প্রধান অতিথিসহ সকল অতিথি, অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে জার্সি প্রদান করেন। উক্ত প্রতিযোগিতায় ৮টি মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসা অংশগ্রহণ করে। দিন ব্যাপী এই ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হয়।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দল তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দল কালেক্টরেট কলেজিয়েট স্কুলকে রানার্স আপ ট্রফি এবং টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone