শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক পানি বিশুদ্ধকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার অতি দ্রুত জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ওই এলাকার বসিন্দা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় এক গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন মামুন। এ সময় খুঁটির উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আটকে যান। কিছুক্ষণ পর তিনি নিচে পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি করার পর নিশ্চিত হওয়া যায় যে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত মামুন দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone