শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
‎ঈদের আনন্দ বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে; সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

‎ঈদের আনন্দ বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে; সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল লালমনিরহাটের পাটগ্রামে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিশুসহ একই পরিবারের ৩জন। এ সময় তাদের আরেক শিশু সন্তানকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

‎মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জাকোট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বে-সরকারি এনজিওতে চাকুরি করতেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন।
‎​
‎​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শরিফুল ইসলাম দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে পাটগ্রাম থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে শিশুটি প্রাণ হারায় এবং তার ছোটবোন ও বাবা-মা গুরুতর আহত হন।

‎​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত স্বামী-স্ত্রী ও কন্যা শিশু সন্তানকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন এবং কন্যা শিশু সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
‎​
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহগুলো বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

‎​এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরার পথে এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone