শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
নির্ধারিত সময়ে অফিস আসার নির্দেশ দিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

নির্ধারিত সময়ে অফিস আসার নির্দেশ দিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

সরকারি কর্মকর্তাদের সরকার নির্ধারিত সময়ে অবশ্যই কার্যালয়ে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি কোন কর্মকর্তা নির্ধারিত সময়ে অফিসে না আসেন এবং এ সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ​মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করেছে বলেই বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে, আমরা জনগণের সেই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর।

​লালমনিরহাটের আইন শৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

​এর আগে, সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের শ্রী ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।

পরে বিকেলে ​বন্ধ হয়ে থাকা লালমনিরহাট বিমান বন্দর পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন যাতে দ্রুত এটি পুনঃরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone