শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার

পবিত্র ঈদ-উল-ফিতরের আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

‎লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।

‎ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।

‎সরেজমিনে দেখা যায়, গত এক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, জেলা শহরের পুরো এলাকা জুড়ে কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, আমাদের এখানে অপরাধের পরিমাণ নগণ্য। তারপরও কেনাকাটা করতে আসা মানুষজনের নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক রয়েছি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । একই সঙ্গে মোবাইল-টাকা চুরিসহ ছোট-খাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

‎এদিকে বাজারের ক্রেতা-বিক্রেতাদের কথা মাথায় রেখে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টে বেশকটি টিম পুরো বাজারে দিনরাত দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone