শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ একরামুল হক সরকারকে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোছাঃ জেসমিন নাহারকে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার পাদুকা উৎসব অনুষ্ঠিত অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫জন আটক ভুট্টা ক্ষেতে পড়েছিল যুবকের লাশ ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার তামাকের আগ্রাসনে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি ‎র‌্যাব-১৩ এর অভিযানে এস্কাফ ও ফেয়ারডিল এবং গাঁজা জব্দসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ ও আর্য়ুবেদিক সিরাপ এবং জিরা জব্দ বিলুপ্তির পথে মান্দার ফুল

অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫জন আটক

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা লালমনিরহাট (ডিবি)।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলাসহ ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে যুব সমাজের কাছে অনলাইন জুয়ার জন্য সিম বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎অভিযানে ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া জব্দকৃত সিম কার্ডগুলোর সঙ্গে নগদ ও বিকাশ হিসাব সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এর আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎ডিবি কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone