শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩–এস-এর কাছে ভারতীয় পুলিশ মরদেহটি পাটগ্রাম থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার (পচাকাটা) সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর মূল সীমানা পিলারের মাঝামাঝি ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। গরু আনার উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক শূন্যরেখার কাছাকাছি গেলে ভারতের ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া (৩০) নিহত হন। তার সঙ্গীরা পালিয়ে এলেও, সবুজের মরদেহটি তুলে নেয় বিএসএফ।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। নিহত সবুজ মিয়া পচাভান্ডার গ্রামের মৃত্য সিরাজুল ইসলামের ছেলে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone