শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
প্রাক্তন সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফ সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার
বন্যা দুর্গত এলাকা মানুষের পাশে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

বন্যা দুর্গত এলাকা মানুষের পাশে সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

‎তিস্তা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে।

 

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার  ৪৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে একদিনের বন্যায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হওয়ার কারণে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

 

তিনি গত দুদিন ধরে নৌকাযোগে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় ৫শত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।

 

‎এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

‎ত্রাণ বিতরণের সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। চরাঞ্চল ও বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থেকে রাষ্ট্র ও জনগণের কল্যাণের কাজ চালিয়ে যাবার তিনি ঘোষণা দেন।

 

তিস্তার বন্যায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই সংকটময় মুহূর্তে তাদের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি জনগণের দল, দুর্যোগে, দুঃসময়ে সব সময়ই বিএনপি জনগণের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।

 

‎সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, এই বন্যা আমাদের মনে করিয়ে দিয়েছে, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। তাই এখন সবচেয়ে জরুরি হলো ঐক্যবদ্ধভাবে দুর্গতদের পাশে দাঁড়ানো। সরকার, সমাজের বিত্তবান শ্রেণি এবং রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে কাজ করে, তবে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।

 

‎তিনি ত্রাণ বিতরণ শেষে আসাদুল হাবিব দুলু বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং বিএনপির পক্ষ থেকেও বন্যার্তদের সহায়তায় যা যা করা সম্ভব, সবই করব। কেউ যেন অনাহারে বা চিকিৎসা-বঞ্চিত অবস্থায় না থাকে, সেদিকে আমাদের নজর থাকবে।

 

‎উল্লেখ্য যে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধাসহ নিম্নাঞ্চলের হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone