শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ রবিবার ৬ সেপ্টেম্বর বেলা ১১ঘটিকার সময় লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব হাতুরা গ্রামের কবর স্থানে পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে শমসের আলী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় অন্য একজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত শমসের আলী ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

 

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, শমসের স্থানীয় কবরস্থানের পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে ছিলো এ সময় হঠাৎ বজ্রপাতে শমসের আলী মারা যান। পাশে থাকা ছোবাহান মন্ডলের ছেলে মোসলেম আলী (৫১) গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করলেও শমসের আলীকে বাঁচনো যায়নি। পরে মোসলেমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। আহত মোসলেম এখন সুস্থ আছেন।

 

আহত মোসলেম আলী বলেন, এখনতো খড়ের সঙ্কট তাই প্রতিদিনের ন্যায় আমরা দুজন কিছুটা দুরত্ব ভাবে এলাকার রিয়াজুল জান্নাত কবর স্থানের পাশের জমির আইলে গরুর জন্য ঘাস কাটতে ছিলাম। হঠাৎ আকাশে বজ্রপাত ঘটে। চারিদিকে আগুনের শলা চোখে পড়লো সঙ্গে সঙ্গে আমি জমিতে শুয়ে পড়ি। কিছু পরেই দেখি পাশে থাকা শমসের নিথর দেহ পড়ে আছে।

 

বিকাল ৩টায় মরহুমের নামাজের জানাজা শেষে রিয়াজুল জান্নাত কবর স্থানে দাফান করা হয়। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone