শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি জব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং ১৬, লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়ি স্থানীয়রা ধাওয়া করে। পরে পুলিশ গাড়িটি জব্দ করেছে।

 

সোমবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ।

 

এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। স্থানীয়দের ধারণা, উদ্দেশ্য ছিল সাবেক এমপির ছেলের জন্য ঈদ সামগ্রী নিয়ে ঢাকায় যাওয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। প্রায় ৪০কিলোমিটার ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে ২জনকে কালীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, সোমবার ভোরে আমরা খবর পাই যে, হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত থেকে একটি দামি গাড়ি স্থানীয়রা ধাওয়ায় কাকিনা এলাকায় আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি জব্দ করে। গাড়ির ভেতরে থাকা চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone