শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু জুয়ার প্রতিবাদে হামলার শিকার শিক্ষক আরিফুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, আসামিদের ৭ বাড়িতে ভাংচুর ও আগুন
লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি পদে চেয়ার মার্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নলিনী চন্দ্র বর্মন

লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি পদে চেয়ার মার্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নলিনী চন্দ্র বর্মন

লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে সভাপতি প্রার্থী নলিনী চন্দ্র বর্মন (চেয়ার) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আগামী শনিবার (১০ মে) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত লালমনিরহাটের কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

সভাপতি পদ প্রার্থী নলিনী চন্দ্র বর্মন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম, বড়বাড়ী ও লালমনিরহাট পৌরসভার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কাছে চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করছেন।

 

তিনি লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন।

 

চেয়ার মার্কায় সভাপতি পদ প্রার্থী নলিনী চন্দ্র বর্মন বলেন, আপনার মহামূল্যবান ভোট দিয়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ দিন। আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

 

উল্লেখ্য যে, নলিনী চন্দ্র বর্মন লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার আদর্শ পাড়ার স্থায়ী বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone