শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট সাংবাদিককের দুই পা কর্তন!

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট সাংবাদিককের দুই পা কর্তন!

ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে থেতলে যাওয়া মোঃ মিজানুর রহমান মিলন নামের এক সাংবাদিককের দুই পা কেটে ফেলা হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারি) রাতে তার পা দু’টো কেটে ফেলা হয়। এর আগে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী জাতীয় মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত মোঃ মিজানুর রহমান মিলন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি।

 

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে লালমনিরহাটে ফেরার পথে ওই স্থানে পৌঁছালে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পরলে দুই পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ঘটনাস্থলেই দুই পা থেতলে যায় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

 

স্থানীয়রা জানান, ওই ঢাকা-বুড়িমারী জাতীয় মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা অটোরিকশা যোগে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার্ড করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিলে সেখানে তার দুটি পা কেটে ফেলতে হয়। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone