শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ নিয়ে চিলমারীতে ব্যাপক সাড়া

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ নিয়ে চিলমারীতে ব্যাপক সাড়া

হাট ও ঘাটে ইজারা প্রথা বাতিল, নদী ভাঙন রোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ।

 

গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রথম কৃষকরা তাদের দাবি দাওয়া নিয়ে মহাসমাবেশে সামিল হচ্ছেন। এতে পাবনা, সিরাজগঞ্জ, জামালপুরসহ উত্তরবঙ্গের সবগুলো জেলা থেকে কৃষকরা আসছেন। ইতিমধ্যে শত শত নৌকা প্রস্তুত হচ্ছে। চরাঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। প্রতিদিন কুড়িগ্রাম জেলার হাটগুলোতে সভা হচ্ছে। লক্ষ লক্ষ লিফলেট বিতরণ হচ্ছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে পোস্টার ও দপয়াল লিখন। চলছে ঐতিহাসিক জোড়গাছ হাট সংলগ্ন ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা স্টেডিয়াম প্রস্তুত করার কাজ।

 

উলিপুর ভাওয়াইয়া একাডেমিতে চলছে সাংস্কৃতিক পর্বের মহড়া। এছাড়া গাইবান্ধার সাঁওতাল শিল্পীরাও অংশ নেবেন। ঢাকা থেকে আসবেন অভিনেত্রী নওশাবা আহমেদ ও অভিনেতা দীপক সুমনের তীরন্দাজ নাট্য দল।

 

আগামি ২৬ জানুয়ারি চিলমারীতে অনুষ্ঠিতব্য কৃষক মহাসমাবেশে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন যথাক্রমে মৎস্য ও প্রাণী বিষয়ক উপদেষ্টা ও লেখক ফরিদা আখতার এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এতে প্রধান আলোচক থাকবেন এডভোকেট হাসনাত কাইয়ূম। এছাড়া জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ দেশবরেণ্য লেখক-বুদ্ধিজীবীরা।

 

কৃষক মহাসমাবেশের আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র ও শ্রমিকদের উত্থান আপনারা দেখেছেন। সংস্কার কমিশন তাদের বিষয়ে হয়েছে। কৃষক শক্তির উপস্থিতি দেখেননি বলে ভূমি সংস্কারের কথা আপনারা ভুলে গেছেন। বাংলাদেশ থেকে যেন কৃষকরা নাই হয়ে গেছে। এই মহাসমাবেশে কৃষকরা জানান দেবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone