শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিধন বন্ধ থাকায় লালমনিরহাট শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে

নিধন বন্ধ থাকায় লালমনিরহাট শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে

পরিবেশের ভারসাম্য রক্ষায় হাইকোর্টের নির্দেশে কুকুর নিধন বন্ধ থাকায় লালমনিরহাট শহরে বর্তমানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে।

 

লালমনিরহাট পৌরসভায় শেষ বারের মত ২০১৫ সালের কুকুর নিধন করা হয়। ২০১৫ এবং এর আগের বছর গুলোতে বছরে অসংখ্য কুকুর নিধন করা হতো। পরিবেশবাদীদের হাইকোর্টে রিটের কারণে কুকুর নিধন কর্মসূচি বন্ধ হয়ে যায়। কুকুর নিধন বন্ধ হয়ে যাওয়ায় গত ১০বছরে লালমনিরহাট পৌরসভায় কুকুরে সংখ্যা বেড়েই চলছে। দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কুকুর আতংক বিরাজ করছে। বর্তমান সময়টা কুকুরের প্রজনন সময়। এই সময়ে কুকুরেরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে এবং কিছুটা আক্রমনাত্মক স্বভাবের হয়। এই সময় একটুতেই পথচারির উপর আক্রমন করে এবং কামড়ে দেয়। কুকুরের কামড়ে যাতে কোন মানুষের জলাতঙ্ক রোগ না হয় সেই জন্য কুকুরকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সিদ্ধান্ত আর বাস্তবে রূপান্তরিত হয়নি। ফলে অনিরাপদ রয়েই যাচ্ছে বেওয়ারিশ কুকুরগুলো। কুকুরে কামড়ানো রোগির সংখ্যা দিন দিন বাড়লেও সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ একে বারেই নেই বললেই চলে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone