শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে গাছে গাছে ঝুলছে বরই

লালমনিরহাটের ৫টি উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে বরই চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বেড়েছে বরই এর চাষাবাদ। এখানকার মাটি ও আবহাওয়া এ বরই ফল চাষের উপযোগী। আর স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত বরই যাচ্ছে সারা দেশের বিভিন্ন অঞ্চলে।

 

বরই চাষিদের সব ধরনের সহযোগিতা করায় অন্যান্য বছরের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

 

জানা যায়, চলতি মৌসুমে লালমনিরহাটের ৫টি উপজেলায় জমিতে বিভিন্ন প্রকার বরইয়ের আবাদ করা হয়েছে।

 

স্থানীয় চাষিরা জানান, লালমনিরহাট জেলায় এসব বরইয়ের মধ্যে রয়েছে দেশী জাতের বরইসহ বাউকুল, আপেল কুল। এ জেলার উৎপাদিত বরই স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে।

 

লালমনিরহাটের বরই চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে বরই চাষ করতে যে খরচ হয় তার দ্বিগুণ টাকায় বিক্রি হয়ে থাকে।

 

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, কয়েক বছর থেকে লালমনিরহাট জেলায় বাণিজ্যিকভাবে দেশী বরইসহ কুল চাষ শুরু হয়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone