শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষ্যে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষ্যে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

লালমনিরহাটে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” স্লোগান নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এ ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বনায়ক হামিদুর রহমান, সবুজ মিয়া, অ্যাড. শামসুল হক, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এরপর জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৫০হাজার টাকার চেক প্রদান করেন ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ওয়াকাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন ও শারিরীক প্রতিবন্ধীরাও গান ও নৃত্য পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone