শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম

লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম

বিজয়ের চেতনার মাস ডিসেম্বর মাস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারণ করে। এ ডিসেম্বর মাসের শুরু থেকেই জাতীয় পতাকা তৈরি ও বিক্রি বেড়ে যায়। ১৬ ডিসম্বের আসতে আর মাত্র ৮দিন বাকি। ফলে লালমনিরহাটে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, বাড়ির ছাদে, বারান্দায়, ভ্যান, রিক্সা, অটো এমনকি মোটর সাইকেলে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা।

 

গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন অলিতে-গলিতে মৌসুমী পতাকা বিক্রেতারা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন বাংলাদেশের জাতীয় পতাকা।

 

নাম প্রকাশে অনেচ্ছুক মৌসুমী পতাকা বিক্রেতা জানান, প্রতি বছর ১লা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পতাকা বিক্রি করে ১৫হাজার থেকে ২০হাজার টাকা আয় করা যায়। আকার ভেদে ১০টাকা থেকে ৩শত টাকা পর্যন্ত পতাকা বিক্রি করছেন তিনি।

 

জাতীয় পতাকা ক্রেতা লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী এস এম হাসান আলী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনছি।

 

বীরমুক্তিযোদ্ধারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকা যেন অবমাননা করা না হয়। সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone