শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে তিস্তা নদী এখন আবাদি জমিতে পরিণত

লালমনিরহাটে তিস্তা নদী এখন আবাদি জমিতে পরিণত

লালমনিরহাটের করালগ্রাসী প্রমত্তা তিস্তা নদী এখন মরুভূমি। তিস্তা নদীর বুকে জেগে ওঠা বালুচরে চাষাবাদ করছেন তিস্তা পাড়ের লক্ষ লক্ষ কৃষক।

 

তিস্তা নদীর পাড়ের বসবাসকারীরা জানান, তিস্তা নদী এখন আর যেন নদী নয়, এ যেন বিস্তীর্ণ আবাদি জমি। তিস্তা নদীর বুকে খেয়াপারে বা মাছ ধরতে নৌকা নিয়ে ছুটে চলা মাঝি-মাল্লাদের দৌড়ঝাঁপ নেই। পানি আর মাছে পরিপূর্ণ তিস্তা নদীর বুকে জেগে উঠেছে শুধুই বালুচর। মাছ ধরতে না পেরে মানবেতর জীবন যাপন করছে তিস্তা নদীর দুই পাড়ের কয়েক হাজার জেলে পরিবার। বিপন্ন হতে বসেছে তিস্তা নদীর বুকে বাস করা নানা জীববৈচিত্র্য। নৌকা দিয়ে নয়, পায়ে হেঁটেই তিস্তা নদী পাড়ি দিচ্ছেন তিস্তা নদীর দুই পাড়ের সাধারণ মানুষজন। জেলে থেকে শুরু করে নদীকে কেন্দ্র করে বেঁচে থাকা লক্ষ লক্ষ মানুষের কান্নায় তিস্তা নদীর পাড়ের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ অঞ্চলের বৃহৎ নদী তিস্তা এখন মরুভূমি। তিস্তা নদীর বুক চিরে কৃষকরা ফলাছে নানা ধরনের ফসল। প্রমত্তা তিস্তা নদীর খেয়া-ঘাটের নৌকাগুলো গায়ে গা ঘেঁষে রাখা হয়েছে। তিস্তা নদী পায়ে হেঁটে পার হয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone