শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ বিভাগীয় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ বিভাগীয় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪-২৫ বিভাগীয় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব‍্যবস্থাপনায় এ ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এইচ. এম. রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খেলা প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে উদ্বোধনী খেলাটি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য যে, উক্ত খেলায় আরও অংশ নিবেন লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলা। এ খেলার ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চলতি মাসের ৯ ও১০ ডিসেম্বর এবং ফাইনাল খেলা হবে ১২ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone