শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

লালমনিরহাটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

লালমনিরহাটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিভিল সার্জন অফিস লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস লালমনিরহাটের আয়োজনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 

প্রেস কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। প্রেস কনফারেন্সে মাল্টি মিডিয়া প্রজেক্টরের সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হোসেন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির, সিভিল সার্জন অফিস লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, আগামী ২৪ অক্টোবর ২০২৪ খ্রি. পরবর্তী ৪ সপ্তাহ বা ১ মাস যাবত এইচপিভি টিকাদান কার্যক্রম চলবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ, এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করে, ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই অধিকতর কার্যকর, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট, এইচপিভি টিকা বিশ্ব ব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। টিকা পেতে নিবন্ধন করুন www.vasepi.gov.bd

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone