শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
চলে গেলেন লালমনিরহাটের লোকসংগীত শিল্পী গোপাল দোয়ারী!

চলে গেলেন লালমনিরহাটের লোকসংগীত শিল্পী গোপাল দোয়ারী!

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলাখাওয়া মৌজা নিবাসী কিংবদন্তী প্রখ্যাত লোকসংগীত শিল্পী ও পালাগানের দোহার শ্রদ্ধেয় গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী) (৭০) শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। (দিব্যাং লোকং সগচ্ছত)।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত জন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও এলাকাবাসী তাঁকে একনজর দেখার জন্য তাঁর লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলাখাওয়াস্থ নিজ বাড়িতে ছুটে যান।
পরে শ্মশানে তাঁর মরদেহ শবদাহ করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী)-এঁর মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী)র আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য যে, গোপাল চন্দ্র বর্মণ (গোপাল দোয়ারী) লালমনিরহাটের লোকজ সংস্কৃতির ধারক ও বাহক এবং গ্রামীণ পালা গানের রসাত্মক ভূমিকায় অভিনয় করতেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone