শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
হাতীবান্ধায় নব যোগদানকৃত জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার মহোদয়ের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতীবান্ধায় নব যোগদানকৃত জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার মহোদয়ের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার মহোদয়ের সাথে হাতীবান্ধা উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশিষ্টজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ সময় হাতীবান্ধা থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মাহমুদুন্নবীসহ হাতীবান্ধা উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশিষ্টজনগণ উপস্থিত ছিলেন।

 

পরিচিতি ও মতবিনিময় সভায় সীমান্তবর্তী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় উপস্থিত বক্তাগণ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে জাতীয় মহাসড়ক উন্নয়ন, মাদক সমস্যা সমাধান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী উপস্থাপন করেন।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাশাপাশি পুরো লালমনিরহাট জেলার সমসাময়িক বিষয়ে প্রশাসনের ভূমিকার পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার কথা তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone