শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে বৃষ্টিতে ভিজে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের প্রতিবাদ কর্মসূচি!

লালমনিরহাটে বৃষ্টিতে ভিজে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের প্রতিবাদ কর্মসূচি!

লালমনিরহাটে “সমম্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তোলা, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস গুলো খুলে দেওয়া এবং হত্যাকান্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে” প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবানে লালমনিরহাটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ কর্মসূচিতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লালমনিরহাটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের পক্ষে হাবিবুর রহমান, রাকিব আল হাসান, মেজবাহ উৎস, নাইম, রোবায়েত তাবাচ্ছুম প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও লালমনিরহাটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাটের কালেক্টরেট মাঠ থেকে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ সারিবদ্ধ হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বর পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা নানান বিষয়ে শ্লোগান দেন।

 

প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অংশ নেয়।

 

বৃষ্টিকে উপেক্ষা করে এ ঘন্টা ব্যাপি প্রতিবাদ কর্মসূচি চলে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone