শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ। আমাদের জীবনের হাজারও প্রতিকূলতার মাঝেও ঈদ বয়ে আনুক সুখ, শান্তি ও নির্মল আনন্দ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য, মনোমুগ্ধকর এবং জমজমাট ঈদ আনন্দ উৎসব ২০২৪-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

রবিবার, সোমবার ও মঙ্গলবার (২৩, ২৪ এবং ২৫ জুন) সকাল ১০টায় লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে লালমনিরহাট ঈদ আনন্দ উৎসব ২০২৪ পরিচালনা কমিটি বড়বাড়ীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

খেলা ও অনুষ্ঠান সমূহের মধ্যে রবিবার (২৩ জুন) সকাল ১০টায়- ঝাঁকিজাল বুনন প্রতিযোগিতা, সকাল ১১টায় চেঙ্গুপেন্টি খেলা, দুপুর ১২টায় বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, দুপুর ১টায় উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা, দুপুর ২টায় চকোরচাল খেলা, বিকেল ৩টায়- হাডুডু খেলা, বিকেল ৪টায় গুড্ডির মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

সোমবার (২৪ জুন) বিকেল ৩টায় হাডুডু ফাইনাল খেলা, বিকেল ৩টা ৩০মিনিটে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, সন্ধা ৭টা ৩০মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টায় লাঠি খেলা, বিকেল ৩টা ৩০মিনিটে ঘোড়া দৌড় চূড়ান্ত প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টা ৩০মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

প্রতিদিনের প্রতিটি খেলা এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিস্তা, ধরলা, দুধকুমার, সানিয়াজান অববাহিকার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই মা-মাটির সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় সর্বস্তরের জনসাধারণ উল্লেখিত খেলায় উপস্থিত থাকবেন মর্মে জানা গেছে।

 

উল্লেখ্য যে, সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগে খানিক ক্ষণের জন্যে হলেও আনন্দিত ও উল্লসিত করে রাখার নিমিত্তে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য, মনোমুগ্ধকর এবং জমজমাট ঈদ আনন্দ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone