শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে মোগলহাটের ৯নং ওয়ার্ড কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সম-নাগরিকত্বের প্রসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম-এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম-এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ রফিকুল ইসলাম-এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে লালমনিরহাট খাদ্য বিভাগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা খাদ্য বিভাগের কর্মচারী আলম হোসেন, প্রধান সহকারী হেমায়েত কবীর, খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক খন্দকার, আদিতমারী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতি লতা সেন, ওএমএস ডিলার হাফিজুর রহমান কাজল, পরিবহন ঠিকাদার খোরশেদ আলম দুলাল, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, ডিলার ওহেদ আলী, আদিতমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আখতার, হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, আইএফসি ব্যাংক পিএলসি লালমনিরহাটের ব্যবস্থাপক আব্দুর রশিদ, আঞ্চলিক পাসপোর্ট অফিস লালমনিরহাটের সহকারী পরিচালক মোঃ আইয়ুব আলী, কানাডা ভিত্তিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল রাজশাহী ও রংপুর বিভাগের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মান্নান সরকার, লালমনিরহাট জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলামের সহধর্মিণী আফিফাতুল ফেরদৌস লাভলী, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে প্রমুখ। এ সময় লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ লালমনিরহাট খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চালকল মালিক ও ডিলারগণ উপস্থিত ছিলেন।

পরে সংবর্ধিত অতিথি লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone