শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম-এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম-এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ রফিকুল ইসলাম-এঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে লালমনিরহাট খাদ্য বিভাগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা খাদ্য বিভাগের কর্মচারী আলম হোসেন, প্রধান সহকারী হেমায়েত কবীর, খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক খন্দকার, আদিতমারী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রীতি লতা সেন, ওএমএস ডিলার হাফিজুর রহমান কাজল, পরিবহন ঠিকাদার খোরশেদ আলম দুলাল, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, ডিলার ওহেদ আলী, আদিতমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আখতার, হাতীবান্ধা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, আইএফসি ব্যাংক পিএলসি লালমনিরহাটের ব্যবস্থাপক আব্দুর রশিদ, আঞ্চলিক পাসপোর্ট অফিস লালমনিরহাটের সহকারী পরিচালক মোঃ আইয়ুব আলী, কানাডা ভিত্তিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল রাজশাহী ও রংপুর বিভাগের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মান্নান সরকার, লালমনিরহাট জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলামের সহধর্মিণী আফিফাতুল ফেরদৌস লাভলী, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে প্রমুখ। এ সময় লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ লালমনিরহাট খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চালকল মালিক ও ডিলারগণ উপস্থিত ছিলেন।

পরে সংবর্ধিত অতিথি লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone