শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত

লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত

লালমনিরহাটে এক্সপান্ডেড লাইভলিহুডস্ ফর ২০০০ পুওর হাউজহোল্ডস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিষ্ট্রিক্ট আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসকেএস ফাউন্ডেশন লালমনিরহাটের আয়োজনে আন্ধেরী হিলফে, ই.ভি বন জার্মানী এর এ অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত হয়।

 

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব মুহঃ আফসার আলী, ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য আসাদুল, ৩নং ওয়ার্ডে সদস্য জোনাব আলী, ১নং ওয়ার্ডের সদস্য মজিবর রহমান, ৯নং ওয়ার্ডে সদস্য আব্দুর রহিম, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ফারুক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুকুল, দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম, মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় এসকেএস ফাউন্ডেশন মোগলহাট ইউনিয়ন এফএফ ফরিদা খাতুনসহ মোগলহাট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এসকেএস ফাউন্ডেশন, আন্ধেরী হিলফে, ই.ভি বন জার্মানী, আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone