শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে মোগলহাটের ৯নং ওয়ার্ড কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সম-নাগরিকত্বের প্রসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়!

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়!

আগামী ২৯ মে ৩য় পর্যায়ের লালমনিরহাট সদর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ উপলক্ষে দিন-রাত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

লালমনিরহাট সদর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ২জন চেয়ারম্যান, ৬জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল), মোঃ কামরুজ্জামান সুজন (আনারস)। লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ হেলাল হোসেন (তালা), মোঃ আশরাফ আলী (টিয়া পাখি), মোঃ এরশাদুল করিম (চশমা), মোঃ রাকিবুল ইসলাম (মাইক), মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল)। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯হাজার ৬শত ৬জন।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন জানান, ১৩ মে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। ৩য় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোববার (১২ মে) ইন্দ্রানী ভট্টাচার্য্য প্রার্থিতা প্রত্যাহার করায় লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone