শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী হাতীবান্ধায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আত্মগোপনে থেকেও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আ’লীগের বাবুলের বিরুদ্ধে ১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় লালমনিরহাটের ফুলগাছ উচ্চ বিদ্যালয় মাঠে ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, মোগলহাট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল মালেক। বক্তব্য রাখেন ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম জুয়েল, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক (বিএসসি) দীনেশ চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone