১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত এম.পি পদে আসাদুল হাবিব দুলু (ধানের শীষ) মার্কার পক্ষে ভোটার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের ফায়ার সার্ভিস রোডের ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট মাঠ হতে ভোটার পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ ভোটার পদযাত্রায় দল-মত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পদযাত্রার শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং লালমনিরহাট-০৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পদযাত্রায় জনকল্যাণ সংঘ, ভ্যান ও ঠেলা শ্রমিক ইউনিয়ন, হোটেল ও ট্রাক শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক, শিক্ষক সমাজ, রেলওয়ে খেলোয়াড় কল্যাণ সমিতি, নদীভাঙ্গা সামাজিক সংগঠন, এসএসসি ব্যাচ-’৮৪, তাঁতি গোষ্ঠী, অটোচালক সমিতি, নাপিত সমাজ, দোকান মালিক সমিতি, বৃক্ষরোপণ সংগঠন এবং জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।