শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে মোগলহাটের ৯নং ওয়ার্ড কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সম-নাগরিকত্বের প্রসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)
হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসী সীমাসহ অন্তত ১০জন আহত হয়েছে।

 

শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাত পর্যন্ত উপজেলার মেডিকেল মোড়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এর সহধর্মিণী আনারস প্রতীকের প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) ৭টার দিকে হাফিজুল নামে লিয়াকত হোসেন বাচ্চুর এক সমর্থক হ্যান্ড মাইক দিয়ে সীমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন কথা বলার সময় সীমার স্বামী ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার সমর্থকদের সামনে পড়ে। সে সময় হাফিজুল তার ভুল স্বীকার করলে তাকে কানে ধরে উঠবস করায় সীমার লোকজন। পরে কাপ-পিরিচ মার্কার সমর্থক হাফিজুল মেডিকেল ভর্তি হয়। এ ঘটনাকে কেন্দ করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এতে আনারস প্রতীকের প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার গাড়ি ভাংচুরের অভিযোগ উঠে। তবে শাহানা ফেরদৌসী সীমা ও তার আহত সমর্থকদের মেডিকেলে চিকিৎসা নিতে দেখা যায়। গণমাধ্যমকর্মীরা ভিডিও করতে গেলে কিছুদিন আগের মাদক মামলার জেলখাটা আসামী কাপ-পিরিচ মার্কার সমর্থক মোতাহার দৈনিক কালের কন্ঠ পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদের মোবাইল ছিনিয়ে নেয় এবং মারধর করে।

 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ মোহন্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে আইন অনুযায়ী যায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone