শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে মোগলহাটের ৯নং ওয়ার্ড কমিটির অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত সম-নাগরিকত্বের প্রসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠণ কারণ দর্শানো নোটিশের জবাবে নিজ খরচে প্রাচীর নির্মাণের অনুমতি চাইলেন লালমনিরহাটের আশরাফ আলী (লাল)
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত

লালমনিরহাটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের চাহিদার লক্ষে জনতার মুখোমুখি অংশ গ্রহণের মাধ্যমে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ এর ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।

 

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক। উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব মুহঃ আফছার আলী। মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন স্থানীয় নাগরিক সুমিত্রা রাণী, শেফালী খাতুন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মজিবর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ নুর আলম মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ জোনাব আলী, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আসাদুল হক মন্টু, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ আসাদুল, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল মালেক, ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল রহিম, সদস্য সংরক্ষিত-১ মোছাঃ জাহেদা বেগম, সদস্য সংরক্ষিত-২ মোছাঃ সেতারা বেগম, সদস্য সংরক্ষিত-৩ মোছাঃ শাহিদা বেগম, ভিসিএ মোঃ জাহেদুল ইসলাম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৭কোটি ৯৯লক্ষ ৭৪হাজার ১শত ৬টাকার ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট আয় ৭,৯৪,৭৪,১০৬টাকা, মোট ব্যয় ৭,৯৪,৭৪,১০৬টাকা, সমাপনী জের/ উদ্বৃত্ত ৫,০০,০০০টাকা দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone