শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদ উল ফিতর সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন ‎ভারতের কারাগারে মৃত্যুর ৩৬ দিন পর দেশে ফিরল বাংলাদেশীর মরদেহ অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার; ৬ মোবাইল ও ২৪ সিম উদ্ধার অসহায় ও দুস্থদের খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠিত ১ টাকায় ঈদের বাজার খাল কাটা কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরী হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপ এবং চিনিসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদের কমিটি গঠণ অনুষ্ঠিত
১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে জমে উঠেছে মোতাহার হোসেন-আতাউর রহমান প্রধানের প্রচারণা

১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে জমে উঠেছে মোতাহার হোসেন-আতাউর রহমান প্রধানের প্রচারণা

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থীরা। কে কাকে ভোট দিবে এমন আলাপচারিতা এখন চায়ের দোকানে দোকানে। কেউ বলছেন নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হয়। আবার কেউ বলছেন ঈগলে ভোট দিলে উন্নয়ন হবে। কেউ বলছেন আমাদের পক্ষে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দিব। আবার দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজকে প্রাধান্য দিচ্ছেন কেউ কেউ। সকাল থেকে মধ্যরাত অবধি ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা।

আর এ চিত্র এবারের নির্বাচনে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোতাহার হোসেন (নৌকা) ও স্বতন্ত্র মোঃ আতাউর রহমান প্রধান (ঈগল) প্রতীকে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

অপরদিকে এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের হাবিব মোঃ ফারুক (মশাল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আজম আজহার হোসেন (মোমবাতি), স্বতন্ত্র কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

প্রসঙ্গত, ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে জমে উঠেছে মোঃ মোতাহার হোসেন (নৌকা)-আতাউর রহমান প্রধান (ঈগল)-এর প্রচারণা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone