শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
বর্ণমালা থিয়েটারের শিশুতোষ নাটক “অবাক জলপান” মঞ্চ মাতালেন

বর্ণমালা থিয়েটারের শিশুতোষ নাটক “অবাক জলপান” মঞ্চ মাতালেন

বাংলাদেশ শিশু একাডেমির মঞ্চ মাতালেন লালমনিরহাটের বর্ণমালা থিয়েটার।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মঞ্চে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে “শিশু নাট্যোৎসব-২০২৩” এর প্রথম দিনে লালমনিরহাটের বর্ণমালা থিয়েটার এর ১২তম প্রযোজনা- নাটক “অবাক জলপান” মঞ্চস্থ হয়েছে।

 

সুকুমার রায়-এঁর রচনায় মোঃ মতিয়ার রহমান-এঁর নির্দেশনায় লালমনিরহাটের বর্ণমালা থিয়েটারের পরিবেশনায় এ শিশুতোষ নাটক “অবাক জলপান” মঞ্চস্থ হয়।

 

উক্ত নাট্যোৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন। এ সময় প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, প্রশাসনিক অফিসার নাসরিন আক্তার, লাইব্রেরিয়ান রেজিনা আক্তারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক মনিরুজ্জামান রিপন ও কনক।

 

এ নাটকে অভিনয়ে ছিলেন মিনহাজুল ইসলাম, গদাধর চন্দ্র সরকার, সৌরভ চন্দ্র রায়, মোঃ লামিয়া আরাফাত লিমন, মোঃ আলিফ, মোঃ হাসিবুল হাসান হিয়ান, শ্রী লিটন চন্দ্র রায়, মোঃ ইসমাইল হোসেন।

 

পরে নাটক শেষে নাট্যকার ও নির্দেশকসহ সকল অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলেদেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone