শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
বিএসএফের গুলিতে নিহত লাশ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

বিএসএফের গুলিতে নিহত লাশ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড নিবাসী মোঃ শাহা জামাল আলীর ৪র্থ পুত্র মোঃ ইউসুফ আলী, গত ৫ জুন ২০২৩খ্রি. আনুমানিক রাত ২টা ৩০মিনিটে ভারতীয় ৮৫৭ মেইন পিলার, সাব পিলার ১৩ এর ২০০ গজ অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হয়। বিষয়টি ৬১ ব্যাটালিয়নের স্থানীয়ও বিওপি বরাবর আবেদনের ১৩ দিন অতিবাহিত হলেও লাশ ফেরত না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৯ জুন) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলায় নিহত ইউসুফ আলী’র পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে নিহত ইউসুফ আলীর বাবা শাহা জামাল বলেন, ভারতীয় ৮৫৭ মেইন পিলার, সাব পিলার ১৩ এর অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে নিহত তার চতুর্থ ছেলে ইউসুফ আলীর মরদেহ সীমান্তে পড়ে থাকে। পরে বিএসএফ সেই লাশ নিয়ে যায় বলে জানান। নিহত ইউসুফের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ছেলেকে চিহ্নিত করে পরিবার। পরবর্তীতে বিজিবি ৬১ ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম কালিরহাট বিওপি বরাবর লাশ ফেরতের দাবিতে লিখিত আবেদন দেন পরিবার। আবেদনের ১৩ দিন অতিবাহিত হলেও লাশ ফেরত না পাওয়ায় পরিবার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ সময় তারা জানান, ইউসুফ মুলত মানসিক রোগী ছিলেন। গত ২/৩ মাস আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান তার বাবা শাহা জামাল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone