শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ
ষোল নিয়ে কথার কথা

ষোল নিয়ে কথার কথা

নিশিকান্ত রায়, কবি:

ভেবেছিলাম মেঘ হবো।

উড়ে যাবো। 

আকাশটা নেমে এলো নীচে।

ঝুরঝুর করে গড়িয়ে গেল মাঠে।

বড় চেনাজানা নদী তুমুল ঢেউ তুলে

ভাসিয়ে নিল সব।

সবটুকুই।

মাঠ ঘাট হাট সব ডুবে গেল ।

আকাশ মেঘ জল আর নদী মিলে

কৈলাস বানিয়ে দিল বুকের অতল।

হাহাকারের নিশ্ছিদ্র খেলায় বাঁকা চাঁদ

ফ্যাকাশে চেয়ে রইল অনেকক্ষণ।

দুরন্ত রোদ গলে ছাই রঙা ফুল হয়ে গেল।

দল বেঁধে ডিঙি নাও রিলিফের মিছিল

মেঘে মেঘে ভীষণ গর্জনে থামে এখানে ওখানে।

ভাঙনের ভিড় ঠেলে আসে শুধু 

নিরন্ন ফুলের ঘ্রাণ।

এ ঘ্রাণ রাখবো কোথায়?

ঘুম কিংবা জাগরণে ঘুরে আসি জীবন যেথায়।

২৯ জুন ২০২০, সোমবার।

পূর্ব থানাপাড়া, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone